দেশের গৃহ ঋণদাতা প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন (ডিবিএইচ) টানা ১৬ বছর অর্জন করেছে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ট্রিপল এ (এএএ), যা রেকর্ড। ডিবিএইচের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন বলেন, দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ ক্রেডিট রেটিং অর্জন ডিবিএইচকে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে শক্তিশালী এবং নিরাপদ হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে। এই রেটিং নির্দেশ করে ডিবিএইচের সুদৃঢ় আর্থিক সক্ষমতা, ঋণ সম্পদের উৎকৃষ্ট মান, ন্যূনতম খেলাপি ঋণের হার, দক্ষ প্রাতিষ্ঠানিক পরিচালনা ও করপোরেট সুশাসন। সম্প্রতি ডিবিএইচ পর্ষদ ৩০০ কোটি টাকার নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে ডিবিএইচের কর পরবর্তী নিট মুনাফার প্রবৃদ্ধি হয়েছে ২০ শতাংশ। এই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১ পয়সা, যা আগের বছরে একই সময়ে ছিল ১ টাকা ৬৮ পয়সা। ডিবিএইচ ২০২০ সালের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ প্রদান করে, যার মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ। বিজ্ঞপ্তি