পানিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের উপস্থিতিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২১-২২ স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম ওয়াহেদ উদ্দিন চৌধুরী এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন সংস্থাপ্রধানরা। পরে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাতীয় শুদ্ধাচার পুরস্কার, সেরা উদ্ভাবনী উদ্যোগ ও এপিএ বাস্তবায়ন পুরস্কার বিতরণ করেন। এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলম আরা বেগম, অতিরিক্ত সচিব মো. রোকন উদ-দৌলা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) ফজলুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।