স্যালভো কেমিক্যালের কর্ন স্ট্রাচ ইউনিটের উৎপাদন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কর্ন স্ট্রাচ ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে গত ২২ জুন হঠাৎ ইউনিটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, স্থানীয় পরামর্শদাতা এবং প্রকৌশলীরা যন্ত্রগুলোর ত্রুটি সমাধানের চেষ্টা করছেন। এ ছাড়া বিদেশি প্রযুক্তিগত পরামর্শদাতা ও প্রকৌশলীদেরও বিষয়টি জানানো হয়েছে। লকডাউনের পর বিদেশি বিশেষজ্ঞরা তাদের কাজ শুরু করবেন।