২৯ ব্যাংক, ভিসা ও মাস্টারকার্ড থেকে টাকা বিকাশে

কভিড সংক্রমণ বৃদ্ধির এই সময় ব্যাংক কাউন্টার বা এটিএম থেকে টাকা  তোলার ঝুঁকি এড়িয়ে ২৯ ব্যাংক, ভিসা ও মাস্টারকার্ড থেকে বিকাশে আনা যাচ্ছে সহজে।

ব্যাংকগুলো হলো- সোনালী, অগ্রণী, ব্র্যাক, সিটি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, ইস্টার্ন, ঢাকা, মিউচুয়াল ট্রাস্ট, ব্যাংক এশিয়া, প্রাইম, এক্সিম, যমুনা, কমিউনিটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, মিডল্যান্ড, মধুমতি, এনসিসি, এনআরবি, ন্যাশনাল, পদ্মা, এসবিএসি, সোশ্যাল ইসলামী, সাউথইস্ট, এনআরবিসি, সীমান্ত, স্ট্যান্ডার্ড, ট্রাস্ট, আইএফআইসি, ইউনিয়ন। বিকাশ অ্যাকাউন্ট  থেকে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের সেবা নিতে পারছেন গ্রাহক।

এছাড়া দেশে ইস্যুকৃত সব ভিসা ও মাস্টারকার্ড থেকে একইভাবে নিজের বা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সেবাও পাচ্ছেন গ্রাহক।

বিকাশে অ্যাড মানির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত লিমিট প্রযোজ্য। বিজ্ঞপ্তি