‘উপায়’কে উদ্ভাবনী প্রযুক্তি সুবিধা দেবে গ্রামীণফোন

ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে ও প্রযুক্তিগত সমাধান আনতে সম্প্রতি দ্য রেনেসাঁ হোটেলে ডিজিটাল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’র অংশীদার হয়েছে গ্রামীণফোন।

এর মাধ্যমে গ্রামীণফোন উদ্ভাবনী ডেটা সলুশন দেবে। উপায় ব্যবহারকারীরা অ্যাপ্লিকেশনটি ইন্টারনেট চার্জ ছাড়াই ব্যবহার করতে পারবেন। এছাড়াও, গ্রামীণফোন নম্বর নিবন্ধনের মাধ্যমে মিলবে অতিরিক্ত ৫০০ মেগাবাইট ডেটা ও ৫০ টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড।

গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার কাজী মাহবুব হাসান বলেন, উপায়ের সঙ্গে পার্টনারশিপ করার মাধ্যমে তাদের উদ্ভাবনী সেবা দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের প্রত্যাশা এ উদ্ভাবনী সমাধান উপায়ের অবকাঠামোগত সামর্থ্য বাড়াবে। ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যে ক্যাশলেস পেমেন্ট সুবিধা নিতে সহায়তা করবে।

পার্টনারশিপে স্বাক্ষর করেন গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার কাজী মাহবুব হাসান এবং উপায়ের এমডি-সিইও সাইদুল এইচ খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের বিজনেসের ডিরেক্টর, হেড অব প্রাইম অ্যাকাউন্টস মো. নাসার ইউসুফ; ইউনাইটেড ফিনটেক কোম্পানির (উপায়) পর্ষদ সদস্য এ টি এম তাহমিদুজ্জামান; প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. নূর-ই-আলম সিদ্দিকী, এর চিফ স্ট্র্যাটেজি অফিসার জিয়াউর রহমান এবং চিফ মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মাহবুবুর রহমান। গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করা যাবে উপায় অ্যাপ।