কুমিল্লায় মাটি কাটার সময় শ্রমিকের মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে মাটিচাপা পড়ে শফিকুর রহমান (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার সুবিল ইউনিয়নের পশ্চিম পোমকড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শফিকুর রহমান একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। 

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী এনামুল হক জানান, বুধবার সকাল থেকে কোদাল দিয়ে পুকুরের পাড় ভরাট করার কাজ চলছিল। এ সময় হঠাৎ করে পুকুর পাড়টি গাছসহ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই মাটি চাপা পড়ে শফিকুর নিহত হন। পরে স্থানীয়রা মাটি সরিয়ে শফিকুরের মরদেহ উদ্ধার করেন।

ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছে