টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যুতে হয়েছে।
সাতজনের মধ্যে করোনায় তিনজন আর উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা করোনায় তিনজনের আর উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন আরও জানান, এক দিনে নতুন করে ২৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৪ শতাংশ। জেলায় এ পর্যন্ত করোনায় ১১৮ জনের মৃত্যু হয়েছে।