র‌্যাবের ওপর হামলা

চেয়ারম্যানসহ ১৫০ জনকে আসামি করে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডাকাত মনে করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯-এর হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ক্যাম্প সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গত শুক্রবার রাতে র‌্যাবের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবদুল হান্নান বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা দায়ের করেন। মামলায় ধরমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরীসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, গত ১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে ধরমন্ডল গ্রামের ঠাকুরবাড়ি এলাকায় মাদক উদ্ধারের অভিযানে গেলে র‌্যাব-৯-এর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যদের উপর হামলা চালায় স্থানীরা।