করোনা সংক্রমণ রোধে চট্টগ্রামের পোশাক কারখানাগুলোতে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধির যথাযথ প্রতিপালনে নিয়মিত বিভিন্ন কারখানা পরিদর্শন করছে বিজিএমইএর মনিটরিং টিম। এ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল নগরীর নাসিরাবাদে অ্যাপারেল প্রমোটারস পরিদর্শন করা হয়।
কারখানায় এ বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, বিজিএমইএর সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক তানভীর হাবিব, এ. এম. শফিউল করিম খোকন, মো. হাসান জ্যাকী, স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান।
বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, চলমান লকডাউনের মধ্যেও বিজিএমইএর অনুরোধে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনপূর্বক পোশাক কারখানা চালু রাখার অনুমতি দিয়েছে সরকার। পোশাক শিল্পের শ্রমিক কর্মচারীদের স্বাস্থ্যবিধি প্রতিপালনের মাধ্যমে কারখানায় উৎপাদন কার্যক্রম পরিচালনা করে রপ্তানির ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।