হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট খামারির মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বীরেন চন্দ্র (৪০) নামের একজন খামারির মারা গেছেন।

রবিবার সকাল ১১টার দিকে উপজেলার দক্ষিণ গোতামারী এলাকায় এই ঘটনাটি ঘটে।

বীরেন চন্দ্র দক্ষিণ গোতামারী এলাকার মনোরঞ্জনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বীরেন তার মুরগীর খামারে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত খামারের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

গোতামারী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নারায়ণ চন্দ্র বর্মন বলেন, বীরেন চন্দ্র লেয়ার মুরগীর খামারে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক শক পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

হাতীবান্ধা থানার অফিসার ইসচার্জ (ওসি) এরশাদুল আলম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।