পিসিআই ডিএসএস সনদ পেল লংকাবাংলা ফাইন্যান্স

পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (পিসিআই ডিএসএস) সনদ অর্জন করেছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটি ক্রেডিট কার্ড সংশ্লিষ্ট ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় পিসিআই এসএসসির আবশ্যিক নিয়ম অনুযায়ী কার্যকারিতা, দক্ষতা, গোপনীয়তা রক্ষা ও বিশ্বস্ততা নিশ্চিতের ফলে এ স্বীকৃতি অর্জন করেছে।

লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খাজা শাহরিয়ার বলেন, পিসিআই ডিএসএস সনদপ্রাপ্তি গুরুত্বপূর্ণ ও অনন্য একটি অর্জন। পেমেন্ট কার্ড সুরক্ষা আমাদের ব্যবসার অপরিহার্য অংশ এবং আমরা এ বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করি। সেবার উচ্চমান নিশ্চিত এবং আমাদের গ্রাহকদের সেনসেটিভ অ্যাসেট সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে কার্যক্রম পরিচালনা করার স্বীকৃতি হচ্ছে আমাদের এই সনদ অর্জন। তিনি আরও বলেন, আমরা অত্যন্ত আনন্দিত, লংকাবাংলা ফাইন্যান্স বর্তমানে পিসিআই ডিএসএস সনদপ্রাপ্ত দেশের একমাত্র এনবিএফআই।

যেসব প্রতিষ্ঠান কার্ড ব্যবসা পরিচালনা করে এবং সংশ্লিষ্ট সেবা দেয় পিসিআই ডিএসএস তাদের জন্য কার্ড সুরক্ষার মানদ- হিসেবে কাজ করে। বিশ্বের প্রধান কার্ড ব্র্যান্ড যেমন- মাস্টারকার্ড, ভিসা, পিসিআই স্ট্যান্ডার্ড প্রতিপালন বাধ্যতামূলক করেছে। তবে এটি পরিচালনা করে পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি সিকিউরিটি স্ট্যান্ডার্ড কাউন্সিল (পিসিআই এসএসসি)। কিউএসএ সেবা প্রদান করে এন্টারপ্রাইজ ইনফোসেক কনসালট্যান্টস (ইআইসি)। বিজ্ঞপ্তি