বানকোর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত

বিনিয়োগকারীদের ৬৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডিএসইর সদস্য প্রতিষ্ঠান বানকো সিকিউরিটিজ ও এর পরিচালকদের স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। ডিএসইর আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার এমন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক হিসাব স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে বানকো সিকিউরিটিজ, বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সুব্রা সিস্টেমস, সুব্রা ফ্যাশনস, বানকো পাওয়ার, বানকো এনার্জি জেনারেশন, বানকো স্মার্ট সল্যুশন, ক্লাসিক ফুড ল্যাব, অ্যামুলেট ফার্মাসিউটিক্যালস ও সামিট প্রপার্টিজ লিমিটেড। অর্থ আত্মসাতের অভিযোগ নিয়েই দেশত্যাগের চেষ্টাকালে সম্প্রতি বিমানবন্দর থেকে আটকের পর বানকোর চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে।