শাহজালাল ইসলামী ব্যাংকের বগুড়া শাখা গতকাল নতুন ঠিকানা বগুড়া সদরের রংপুর রোডের বিটু টাওয়ারে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাসুদুর রহমান মিলন শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক মো. আবু সাঈদ উপস্থিত ছিলেন।