ঘরের পানি-নিরোধক ছাদ

বাড়ির ছাদ উন্মুক্ত থাকে বলে রোদ, বৃষ্টি, ঝড়ে ছাদের অনেক ক্ষতি হয়। প্রথমেই যদি সেই ক্ষতি আটকানো না যায়, তবে পুরো বাড়িতে পানি লিকেজ থেকে শুরু করে ফাটল, ক্ষয় ধরে যাওয়ার মতো সমস্যা হতে পারে। কেন বাড়ির ছাদ পানি-নিরোধক করা জরুরি

কাঠামোর স্থায়িত্ব বাড়ায়

ঠিকমতো দেখভাল করা না হলে আর্দ্রতা বাড়ির কাঠামোর ক্ষতি করতে থাকে। ছাদ বা টেরেস ওয়াটারপ্রুফ করা হলে, তা আরও শক্তিশালী হয়ে ওঠে এবং এর স্থায়িত্ব বেড়ে যায়।

মেরামত খরচ কমায়

ছাদ ভালোভাবে ওয়াটারপ্রুফ করা হলে ঘন ঘন মেরামত করতে হয় না এবং তা দীর্ঘকালীন অর্থ সাশ্রয়ে সহায়তা করে।

ঘরের সৌন্দর্য বজায় রাখে

পানি চুইয়ে পড়ার কারণে অনেক ক্ষেত্রেই বাড়ির দেয়াল ও ছাদের দেয়াল ফুলতে থাকে এবং সেখানে কালো ছোপ ফুটে ওঠে। ফলে তা অত্যন্ত খারাপ দেখায়। অযাচিত পানির লিকেজ দেয়ালের মধ্যে দিয়ে চুইয়ে দেয়ালে ছোপ ছোপ দাগ ও জীবাণুর বাসা তৈরি করে, যা বেশ চোখে লাগে। ছাদ ফুটো হয়ে যাওয়ার আগেই ওয়াটারপ্রুফিং করে নেওয়া হলে এসব সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায়।

স্বাস্থ্যের খেয়াল রাখে

ছাদের কোনো ফুটোর মাধ্যমে আর্দ্রতা ঘরের দেয়ালে প্রবেশ করলে শ্বাসকষ্ট থেকে অ্যালার্জির মতো স্বাস্থ্য-সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা যায়। ঘরের ছোপ দাগ ও জীবাণুও স্বাস্থ্যের ক্ষতি করে। তাই সঠিক সময়ে ছাদ ওয়াটারপ্রুফ করিয়ে নিলে নিজেকে ও পরিবারকে এসব স্বাস্থ্যের সমস্যা থেকে দূরে রাখা সম্ভব।