নারায়ণগঞ্জে মামলায় দায়েরের আড়াই ঘণ্টায় চার্জশিট!

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি চুরির মামলা দায়েরের পর পুলিশ মাত্র আড়াই ঘণ্টায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে। 

সোমবার বিকেল ৪টায় মামলা হলে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে মামলার সকল কার্যক্রম শেষ করে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সুকান্ত দত্ত আদালতে ওই মামলার অভিযোগপত্র দাখিল করেন।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, পাগলা মেরি এন্ডারসন আবাসিক ভবনের বিপরীত পাশের পাকা রাস্তার উপর থেকে শান্ত (২০), আরিফ (২২) ও আমির আলীকে (৪৪) ৩০০ কেজি চোরাই রড ও একটি ভ্যান গাড়িসহ গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা দায়েরের আড়াই ঘণ্টার মধ্যে মামলার সকল কার্যক্রম শেষ করে মামলার অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা।