টাঙ্গাইলের মির্জাপুরে নারায়ণ কর্মকার (৭৫) নামে এক বৃদ্ধ গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছেন।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পৌর এলাকার বাবু বাজার সংলগ্গ রামকৃষ্ণ মিশন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত নারায়ণ কর্মকার পৌর এলাকার সরিষাদাইড় গ্রামের মৃত নিতাই কর্মকারের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, নারায়ণ কর্মকার সকলের অজান্তে বিকেল সাড়ে তিনটার দিকে রামকৃষ্ণ মিশন পুকুর ঘাটে গোসল করতে যায়।
গোসলের সময় পুকুরের পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে এদিকে ওদিক খোঁজাখুঁজি করতে থাকে। পরে জানতে পারে তিনি পুকুর ঘাটে গোসল করতে গিয়েছিলেন।
খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সদস্যরা এসে খোঁজাখুঁজির পর রাত সারে আটটার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ডুবুরি দলের প্রধান আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।