প্রাইম ব্যাংকের অ্যালটিচুডে টাকা ‘নগদে’

প্রাইম ব্যাংকের গ্রাহক এখন ইন্টারনেট ব্যাংকিং সেবা ‘অ্যালটিচুডের’ মাধ্যমে তাৎক্ষণিকভাবে ‘নগদে’ কোনো চার্জ ছাড়াই তহবিল স্থানান্তর করতে পারবেন।

অলটারনেট ব্যাংকিং চ্যানেল যেমন ইন্টারনেট ব্যাংকিং বা প্রাইম ব্যাংকের মোবাইল অ্যাপসের মাধ্যমে মিলবে সেবাটি। নগদ অ্যাকাউন্টে তহবিল স্থানান্তরে প্রাইম ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং পোর্টালে লগইন করে ট্রান্সফার মেনুতে ‘নগদ ট্রান্সফার’ সিলেক্ট করতে হবে। এক বা একাধিক নগদ অ্যাকাউন্টে দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা স্থানান্তর করা যাবে। লেনদেনের সীমা এবং অন্যান্য শর্তাদি ও বিস্তারিত  ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি