রংপুর নগরীর মর্ডান মোড় ধর্মদাস এলাকায় মাছবাহী পিকআপের চাপায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন অটোযাত্রী। তাদের গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর তাজহাট থানার ওসি আখতারুজ্জামান প্রধান।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করলে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর মডার্ন মোড় ধর্মদাস এলাকায় রংপুর থেকে একটি অটোরিকশা রংপুরের মিঠাপুকুর যাচ্ছিল।
এ সময় বিপরীত থেকে মাছবাহী একটি পিকআপ পেছন থেকে অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোচালক কামাল হোসেন নিহত হয়।
খবর পেয়ে পুলিশ এসে আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। আহতের নাম এখনো জানা যায়নি।