দারাজ বাংলাদেশের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাপভিত্তিক ফুড ডেলিভারি কোম্পানি হাংরিনাকির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। সম্প্রতি হাংরিনাকি ও সাকিবের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী সাকিব আগামী দুই বছরের জন্য হাংরিনাকির খাবার ডেলিভারি সেবার অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন।
এখন থেকে হাংরিনাকির বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে সাকিব আল হাসানকে দেখা যাবে। অ্যাম্বাসেডর হিসেবে তিনি হাংরিনাকির বিভিন্ন টিভিসি বা ওভিসিতে থাকবেন এবং আরডিসিতেও অংশ নেবেন। পাশাপাশি এখন থেকে হাংরিনাকির ফটোশুট, ফেইসবুক লাইভ সেশন, ক্যাম্পেইন, মিট অ্যান্ড গ্রিট সেশন ও স্পন্সর করা অনলাইন বা টিভি শোতে অংশ নেবেন সাকিব। বিজ্ঞপ্তি।