প্রেম নিয়ে খোলামেলা তাপসী

বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলার জন্য আলাদা পরিচিতি আছে বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন নিজের প্রেমের বিষয়ে। তিনি সেখানেই সময় ব্যয় করতে চান, যেখানে ভবিষ্যৎ আছে। যাকে বিয়ে করা যায়, তার সঙ্গেই প্রেম করবেন। অযথা সময় নষ্ট করার মানুষ তাপসী নন। এই অভিনেত্রীর মা-বাবার ইচ্ছা, শিগগির যেন তাপসীর বিয়ে হয়। তাদের আশঙ্কা, বিয়ে ছাড়াই জীবন কাটিয়ে দিতে পারেন তাপসী! তবে মা-বাবাকে বেশি দিন চিন্তায় রাখবেন না তিনি। পেশাদার জীবনের একটা লক্ষ্যে পৌঁছেই একটু জিরিয়ে নেবেন। তখন বিয়ের কথা ভাবা যাবে। ই-টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পেশাদার জীবনে এখনো লক্ষ্যে পৌঁছাতে পারিনি। যখনই সেই জায়গায় পৌঁছাব, কাজ কমিয়ে দেব। বছরে পাঁচ-ছয়টি ছবির পরিবর্তে দুই-তিনটি ছবি করব। একমাত্র তখনই নিজের ব্যক্তিগত জীবনকে সময় দেব।’ সাবেক ব্যাডমিন্টন তারকা ও কোচ ম্যাথিয়াস বোয়ের সঙ্গে প্রেম করছেন তাপসী। তাকে কি তার মা-বাবা চেনেন? এদিকে, ‘লুপ লাপেটা’ ছবিটি হাতে আছে তাপসী পান্নুর। দেখা যাবে ‘রাশমি রকেট’, ‘সাবাস মিঠু’, ‘দোবারা’ ছবিগুলোয়। তার অভিনীত ‘হাসিন দিলরুবা’ সম্প্রতি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। সমালোচক ও দর্শকের মিশ্র প্রতিক্রিয়া এসেছে ছবিটি দেখে। তার ছবির সমালোচনা করায় চটেছেনও তাপসী।