ফ্রেন্ডলিস্টের উগ্রপন্থির খোঁজ জানাবে ফেইসবুক

ফেইসবুকে নানা ধরনের মানুষের দেখা মেলে। এর মধ্যে অনেকেই উগ্রপন্থার প্রচার করেন। আপনার ফ্রেন্ডলিস্টে এমন কেউ থাকলে সতর্ক করবে ফেইসবুক। ধর্মীয় কিংবা রাজনীতি নানা বিষয় নিয়ে ফেইসবুকে অনেকেই পোস্ট, ছবি, ভিডিওর মাধ্যমে গোঁড়া, উসকানিমূলক উগ্রপন্থা ছড়িয়ে দেয়। এ ধরনের পোস্ট ফেইসবুক রিমুভ করে দেয় ফেইসবুক। এবার আরও একটি অ্যালার্ট টেস্টিং শুরু করেছে ফেইসবুক। এমন পোস্ট করা ব্যক্তির ফ্রেন্ডলিস্টের কেউ রিপোর্ট করে ফেইসবুককে জানাতে পারবেন। এ বিষয়ে অ্যালার্ট নোটিফিকেশন পাঠানোর বিষয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ কেউ উগ্রপন্থার প্রচার করলে তার বিষয়ে ফেইসবুককে জানাতে পারবেন তার ফেইসবুক ফ্রেন্ড।

প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দিষ্টসংখ্যক কিছু ব্যবহারকারীকেই এই আপডেট দেওয়া হয়েছে। এর মাধ্যমে কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। অনেকেই এ ধরনের অ্যালার্ট পেয়ে তার স্ক্রিনশটও শেয়ার করেছেন। এটি এখনো ফেইসবুকের পাইলট প্রকল্প হিসেবে পরীক্ষাধীন আছে। কবে নাগাদ এই কার্যক্রম ফেইসবুকে সবার জন্য উন্মুক্ত করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

গত ২ জুলাই প্রথমবার কেন্দ্রের নতুন আইটি নীতি মেনে মাসিক কমপ্লায়েন্স রিপোর্ট প্রকাশ করে ফেইসবুক। সেখানে জানানো হয়, এক মাসেই প্রায় ৩ কোটি কনটেন্ট রিমুভ করেছে সংস্থাটি। এর মধ্যে পারস্পরিক ঘৃণা ছড়ানোর কারণেই বেশির ভাগ কনটেন্ট ডিলিট করা হয়েছে এমনটাই জানানো হয় পরিসংখ্যানে।