টাঙ্গাইলে করোনা ইউনিটে ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬

টাঙ্গাইলে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৭৬ জন।  শনাক্তের হার ৩৩.৭৮ ভাগ। জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২২৭ জন।

এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। করোনায় আক্রান্ত হয়ে গতকাল দুপুর পর্যন্ত জেলায় মোট ১৫৯ জনের মৃত্যু হয়েছে।

চলতি মাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ মাসের ১১ দিনে জেলায় করোনায় ২ হাজার ৫২৩ জন আক্রান্ত, আর মৃত্যু হয়েছে ৫১ জনের।

অপরদিকে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪৩ জনের। গত জুন মাসে জেলায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৯২৮ জন। মৃত্যু হয়েছে ২৬ জনের।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৫ হাজার ৩৬৪ জন।

হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩২ জন। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছে ৪ হাজার ৫৭২ জন। এখন পর্যন্ত মোট ৩১ হাজার ২৭৩ জনকে কোয়ারেন্টাইনে আনা হয়েছিলো। এর মধ্যে ২৬ হাজার ২২৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।