এবার কক্সবাজারের টেকনাফে ক্রিস্টাল মেথসহ জাহেদা বেগম (৪০) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ১০০ গ্রাম মেথ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, রবিবার রাতে টেকনাফ থানা-পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে টেকনাফের নয়াপাড়া মোচনী রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে জাহেদা বেগম নামে এক রোহিঙ্গা নারীর কাছ থেকে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
তিনি জানান, জাহেদা বেগম নয়াপাড়া ব্লক আই রোহিঙ্গা ক্যাম্পের শফিউল্লাহর স্ত্রী। তার বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।