ঢাকার কারওয়ান বাজারে বোরাক জহির টাওয়ারে একটি নতুন শাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক। নতুন শাখায় ব্যাংকের ক্রমবর্ধমান সংখ্যক গ্রাহকদের অন্য সব ব্যাংকিং সেবার পাশাপাশি প্রিমিয়াম ব্যাংকিং সেবা এবং লকার সেবাও দেওয়া হবে। এছাড়াও কারওয়ান বাজারে আলী ভবনে ব্যাংকটির এসএমই সার্ভিস সেন্টারের পাশাপাশি এই নতুন শাখা থেকে সম্পূর্ণ এসএমই ব্যাংকিং সেবা দেওয়া হবে।
সেই সঙ্গে গ্রাহকের বিকল্প লেনদেনের সুবিধার্থে নতুন এই শাখায় একটি এটিএম এবং সিডিএম বুথ স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক। বিজ্ঞপ্তি