মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) সম্প্রতি রিটেইল ঋণ ও কার্ড ভেরিফিকেশনে নতুন অ্যাপ ‘এমসিপিভি’ উদ্বোধন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান গুলশানে এমটিবি সেন্টারে এই অ্যাপ উদ্বোধন ঘোষণা দেন। এ সময় এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার চৌধুরী আখতার আসিফ, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রুপ ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়ান্স গৌতম প্রসাদ দাস, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার তারেক রিয়াজ খান, উপব্যবস্থাপনা পরিচালক-করপোরেট অ্যান্ড কমার্শিয়াল বিজনেস মো. খালিদ মাহমুদ খান, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা রেইস উদ্দীন আহমাদ, হেড অব রিটেইল লেন্ডিং পলিসি ও অ্যানালিটিক্স শাহেদ হাসান খান, হেড অব ডিজিটাল লেন্ডিং ও সল্যুশন খালিদ হোসেন, হেড অব সেন্ট্রাল ভেরিফিকেশন ইউনিট নাকিবা বেগম এবং হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট আজম খান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি