করোনায় মৃত কর্মকর্তা কাজী মোহাম্মদ মহিন উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে সাউথইস্ট ব্যাংক। গতকাল সোমবার প্রধান কার্যালয়ে মরহুম কাজী মোহাম্মদ মহিন উদ্দিনের স্ত্রীর কাছে আর্থিক অনুদানের চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির। চেক হস্তান্তর অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মরহুম কাজী মোহাম্মদ মহিন উদ্দিন সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখার ফরেন ট্রেডে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সাউথইস্ট ব্যাংকে কর্মরত অবস্থায় মরহুম কাজী মোহাম্মদ মহিন উদ্দিনের প্রাপ্য সব ধরনের আর্থিক সুবিধাসহ করোনাভাইরাসে মৃত ব্যাংক কর্মকর্তার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আর্থিক অনুদানের চেকটি দেওয়া হয়। বিজ্ঞপ্তি