মার্কেন্টাইল ব্যাংক এবং নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে গত সোমবার একটি চুক্তি হয়। এর আওতায় মার্কেন্টাইল ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবা ‘এমবিএল রেইনবো’ ও কালেকশন বুথের মাধ্যমে নটর ডেম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের টিউশন ফি, অ্যাডমিশন ফি এবং অন্যান্য ফি সংগ্রহের দায়িত্ব পেল। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী এবং নটর ডেম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. ফাদার প্যাট্রিক ডি. গ্যাফেনি, সিএসসি চুক্তি স্বাক্ষর করেন।
ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডি আদিল রায়হান, শামীম আহমেদ, হাসনে আলম, মু. মাহমুদ আলম চৌধুরী, এসইভিপি অসীম কুমার সাহা, শাহ মো. সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার তাপস চন্দ্র পাল, এভিপি তপন জেমস রোজারিও প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি