মো. নাজিমউদ্দৌলা গত সোমবার শাহ্জালাল ইসলামী ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি প্রিমিয়ার ব্যাংকে ডিএমডি ও মানবসম্পদ বিভাগ প্রধান হিসেবে কর্মরত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী মো. নাজিমউদ্দৌলা বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) থেকে পারসোনাল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন। মো. নাজিমউদ্দৌলা ১৯৮৭ সালে বাংলাদেশ শিল্প ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ৩৩ বছরের অধিক ব্যাংকিং ক্যারিয়ারে তিনি বিভিন্ন আর্থিক ও অন-আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি