শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা

শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড  গত হিসাব বছরের জন্য ২০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ।

গতকাল বুধবার ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় গত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক ফলাফল পর্যালোচনা সাপেক্ষে লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়। গত ৩০ জুন যাদের হাতে ফান্ডের ইউনিট ছিল, তারা এ লভ্যাংশ পাবেন। সর্বশেষ বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ২ টাকা ৮৮ পয়সা। আগের বছর ইউনিটপ্রতি ১ টাকা ৯ পয়সা লোকসান ছিল। শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আলোচ্য বছরে ফান্ডটির রিটার্ন ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের রিটার্নের চেয়ে প্রায় ৮ শতাংশ বেশি।