চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম উপায়ে জন্ম নেওয়া ২৮টি অজগরের বাচ্চাকে সীতাকুন্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন অজগরের বাচ্চাগুলো অবমুক্ত করেন। এ সময় চট্টগ্রাম চিড়িয়াখানার সদস্য-সচিব রুহুল আমিন, চিড়িয়াখানার কিউরেটর শুভ ও সীতাকুন্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের বন কর্মকর্তা মো. আলমগীর উপস্থিত ছিলেন।
চিড়িয়াখানা সূত্র জানায়, ৬৭ দিন ডিমে তা দেওয়ার পর গত ২২ জুন অজগরের বাচ্চাগুলোর জন্ম হয়। মোট ৩১টি ডিম ইনকিউবেটরে স্থাপন করা হয়। তার মধ্যে ২৮টি ডিম ফুটে বাচ্চার জন্ম হয়।