ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে ৭ জন। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ৯৪ জন।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গ নিয়ে মারা গেছে ৩ জন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ ল্যাব থেকে ২৭৭ জনের নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে ৯৪ জনের ফলাফল পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৩৩ দশমিক ৯৩ ভাগ।

এ নিয়ে নিয়ে ঝিনাইদহ জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৩৯ জনে।