গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ৭ জন।
এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৩ জন।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার-আরএমও ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী, যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ১৫৫ জন এবং ইয়েলো জোনে ৫৭।
এদিকে, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহনেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় যশোরে ৯৮৭ জনের নমুনা পরীক্ষায় ২৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
উল্লিখিত সময়ে করোনা আক্রান্ত হয়ে যশোরে ৪ জনের মৃত্যু খবর জানান তিনিও।
গত এক সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার মৃত্যুর সংখ্যা সর্বনিম্ন ৪ জন।
এ সপ্তাহের অন্যান্য দিনে ৫ থেকে ১২ জন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। গত ১২ জুলাই ১২ জনের মৃত্যু হয়।