দেশে বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেড গ্রি এয়ার কুলারের আগের মডেলগুলোর সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির পরিবেশবান্ধব আরও একটি সিরিজ টাওয়ার এয়ার কুলার বাজারজাত করতে যাচ্ছে। এখন থেকে ইলেক্ট্রো মার্টের সব শোরুম, ডিস্ট্রিবিউটর শোরুম এবং অনলাইনে পাওয়া যাবে।
সম্প্রতি ইলেক্ট্রো মার্টের প্রধান কার্যালয়ে ভার্চুয়াল অনুষ্ঠানে নতুন এই সিরিজের মোড়ক উন্মোচন করা হয়। এতে চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম, ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমিন ফারুক, উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুচ্ছাফা মজুমদার বাবু ও মো. নুরুল আফসার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি