সিঙ্গারের হাইজিনশিল্ড অ্যাপ্লায়েন্স বাজারে

বেকো হাইজিনশিল্ড সিরিজের হোম অ্যাপ্লায়েন্স সম্প্রতি বাজারে এনেছে সিঙ্গার বাংলাদেশ। এটি কভিড-১৯সহ ৯৯ শতাংশেরও বেশি ব্যাকটেরিয়া এবং ভাইরাস ধ্বংস করতে সক্ষম। প্রাথমিকভাবে সিঙ্গার পণ্যের পোর্টফোলিওতে হাইজিনশিল্ড রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন এবং ডিশ ওয়াশার যুক্ত করেছে।

ইউরোপের হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড বেকো তুরস্কের প্রতিষ্ঠান আর্চেলিকের মালিকানাধীন। আর্চেলিক দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশের প্রধান শেয়ারহোল্ডার।

সিঙ্গার বাংলাদেশের প্রধান নির্বাহী এমএইচএম ফাইরোজ বলেন, দেশ এখন পর্যন্ত কভিড মহামারীর সবচেয়ে প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় আর্চেলিকের সহযোগিতায় সিঙ্গার দেশের গ্রাহকদের জন্য এই সময়োপযোগী পণ্য নিয়ে এসেছে। আমরা আশা করছি, এই হাইজিন পণ্যগুলো কভিড সংক্রমণের ঝুঁকি কমাবে। এ পণ্যগুলো বর্তমানে সিঙ্গারের ই-কমার্স সাইটের পাশাপাশি নির্দিষ্ট সিঙ্গার মেগা ও সিঙ্গার প্লাস শপে পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি