সরিয়ে দেওয়া হলো শ্রম সচিব আব্দুস সালামকে

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালামকে জাতীয় সংসদ সচিবালয়ে বদলি করা হয়েছে। গতকাল রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নারায়ণগঞ্জের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আব্দুস সালামকে বদলি করা হয়েছে বলে জানা গেছে। সরকারের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি অন্যত্র বদলির চেষ্টা করছিলেন। এ বদলিতে তিনি অখুশি নন।

আবদুস সালাম গত বছরের ২০ মে সচিব হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগ দেন।