মমেক হাসপাতালে করোনা ইউনিটে ১৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৫ জন আর উপসর্গ নিয়ে ১০ জন মারা যান।

করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন... খুলনা বিভাগে করোনায় আরও ৫২ জনের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের কোহিনুর (৪০), অঞ্জলি (৮০) ও শরফুদ্দিন আহমেদ (৮৪), ত্রিশাল উপজেলার রিয়াদ (৬০) এবং টাঙ্গাইল মধুপুর উপজেলার আবু সাঈদ (৬০)।

এছাড়া সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন, তারা হলেন- ময়মনসিংহ সদরের সুরতজান (৪২), হেলাল উদ্দিন (৯২), আব্দুল জব্বার (৮০), গৌরীপুর উপজেলার রফিক (৫০), গফরগাঁও উপজেলার নিজাম উদ্দিন (৬৫) ও ফুলবাড়িয়া উপজেলার আব্দুল মজিদ (১০৫), নেত্রকোনা সদরের আবুল হোসেইন (৬৫), পুর্বধলা উপজেলার শামীম তালুকদার (৫০) ও শামসুল হক (৬৮) এবং শেরপুর নকলা উপজেলার এনামুল হক (৬৫)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫৫ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৮১ জন এবং আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭২টি নমুনা পরীক্ষায় আরও ২৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২.৪৮ শতাংশ।