বরিশাল বিভাগে দৈনিক শনাক্তে রেকর্ড, মৃত্যু ১২

বরিশালে করোনার দৈনিক শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ২ হাজার ৯৯২ জনের নমুনা পরীক্ষায় ৮৯১ জনের করোনা শনাক্ত হয়েছে যা নতুন রেকর্ড।

এর আগের ২৪ ঘণ্টায় রবিবার সকাল পর্যন্ত শনাক্তের এই সংখ্যা ছিল ৬০০ জন। করোনা ও উপসর্গ নিয়ে মারা যান ১৩ জন।

আরও পড়ুন...  পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার

সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১২ জন।

মারা যাওয়া ১২ জনের তিনজন করোনা পজিটিভ ছিলেন। তারা বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার বাসিন্দা।

আর বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসোলেশনে নয়জন উপসর্গ নিয়ে মারা যান।

উপসর্গ নিয়ে মারা যাওয়া নতুন নয়জন নিয়ে এই হাসপাতালে এখন পর্যন্ত উপসর্গে মারা যান ৬৬৯ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন শনাক্ত হওয়া ৮৯১ জনের মধ্যে বরিশাল জেলার সর্বোচ্চ ৪০৯ রোগী রয়েছেন।