পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার

আপডেট : ১৯ জুলাই ২০২১, ০২:২৮ পিএম

ছিনতাই হওয়ার ৫০ দিন পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় সোমবার জানানো হয়, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া আইফোনটি উদ্ধার করেছে রমনা বিভাগ পুলিশ।

আরও পড়ুন... আস্থা ভোটে জয়ী নেপালের নতুন প্রধানমন্ত্রী

এ ঘটনায় ছিনতাইকারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

৩০ মে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বের হয়ে বিজয় সরণির ট্রাফিক সিগন্যালের যানজটে আটকা পড়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে বহনকারী গাড়ি। তখন গাড়ির গ্লাস খুলে মোবাইল ফোনে কথা বলছিলেন মন্ত্রী।

এ সময় হঠাৎ এক ছিনতাইকারী ছোঁ মেরে ফোন ছিনিয়ে নিয়ে যায়। মন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা পিছু নিয়েও ছিনতাইকারীকে ধরতে পারেননি। এ ঘটনার ৫০ দিন পর ফোনটি উদ্ধার করা সম্ভব হলো।

ছিনতাইয়ের ঘটনায় গত ১ জুন কাফরুল থানায় একটি মামলাও হয়। পুলিশ জানিয়েছিল, ফোনটি ছিনতাইয়ের পর কয়েক দফা হাত বদল হয়ে হাতিরপুলের একটি দোকানে গিয়েছিল। সেই দোকান থেকে একজন ক্রেতা ফোনটি ৩৫ হাজার টাকায় কিনে নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত