ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের পাকুল্যা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৩৫ কিমি রাস্তায় দীর্ঘ যানজট রয়েছে। ঈদে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ও বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ থাকায় এ জটের সৃষ্টি হয়েছে। তবে মঙ্গলবার রাত ১১টা নাগাদ এ যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল নাগাদ গাজীপুরের চন্দ্রায় উত্তরবঙ্গমুখী গাড়ির চাপ কমে গেছে। বঙ্গবন্ধু সেতু দিয়ে টোল আদায় চলমান থাকলে রাত ১১টা নাগাদ এ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে পারে।
এ ব্যাপারে সাংবাদিক সোহেল তালুকদার মহাসড়কের এলেঙ্গা থেকে ফোনে বলেন, আমার অতীত অভিজ্ঞতায় বলতে পারি রাত ১২টার আগেই মহাসড়ক স্বাভাবিক হয়ে যাবে। তবে সেতু দিয়ে টোল আদায় বন্ধ থাকলে মহাসড়কের পরিস্থিতি আরো খারাপ হতে পারে।