টাঙ্গাইলের মির্জাপুরে কঠোর বিধিনিষেধ অমান্য করে দোকান খোলায় ৯ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে মির্জাপুর বাজারে অভিযানকালে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করে মির্জাপুর বাজারে কিছু ব্যবসায়ী তাদের দোকান খোলা রেখে ব্যাবসা চালিয়ে আসছে।
খবর পেয়ে শনিবার দুপুড়ে র্যাব১২ এর সদস্যদের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় দোকান খোলা রাখায় ৯ ব্যবসায়ীকে ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।