নতুন মোড়কে হোলসিম স্ট্রং স্ট্রাকচার সিমেন্ট

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের সিমেন্ট ব্র্যান্ড ‘হোলসিম স্ট্রং স্ট্রাকচারের’ নতুন মোড়ক উন্মেচন করা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রতি এই মোড়ক উন্মোচন করেন কোম্পানির প্রধান নির্বাহী রাজেশ সুরানা। এ সময় কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর গাজী মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাজেশ সুরানা বলেন, ‘লাফার্জহোলসিম বাংলাদেশ সব সময় উদ্ভাবন ও গ্রাহক সন্তুষ্টিকে প্রাধান্য দিচ্ছে। এর অংশ হিসেবে হোলসিম স্ট্রং স্ট্রাকচর সিমেন্টের জন্য নতুন মোড়ক উন্মোচন করা হয়েছে। আকর্ষণীয় এই নতুন মোড়ক বাজারের অন্যান্য পণ্য থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের গ্রাহকদের স্বপ্নের বাড়ি নির্মাণে তাদের সেরা সিমেন্ট সরবরাহ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিজ্ঞপ্তি