আইএফআইএলের ভাইস চেয়ারম্যান শিব্বির মাহমুদ

শিব্বির মাহমুদ ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল) পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির ২৮৫তম পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত হয়। আইএফআইএলের উদ্যোক্তা পরিচালক শিব্বির মাহমুদ রপ্তানিমুখী পোশাক শিল্প কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসা জগতে প্রবেশ করেন। পরে  শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসার সঙ্গে নিজেকে যুক্ত করেন।

এক পর্যায়ে তিনি সুইসটেক্স গ্রুপ প্রতিষ্ঠা করেন। এই গ্রুপের প্রতিষ্ঠানগুলো হলো সুইসটেক্স লিমিটেড, ইউরো লেবেল লিমিটেড, সুইসটেক্স প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড ও সুইসটেক্স প্রিন্টার্স লিমিটেড। শিব্বির মাহমুদ আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও আহসানিয়া মিশন ক্যানসার ও জেনারেল হাসপাতালের গভর্নিং বডির সদস্য। বিজ্ঞপ্তি