এফডিএ অনুমোদন পেল বেক্সিমকোর ব্যাকলোফেন

বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড ব্যাকলোফেনের (১০ এবং ২০ মিলিগ্রাম ট্যাবলেট) জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পেয়েছে। ব্যাকলোফেন মাসল রিলাক্সেন্ট গ্রুপের একটি ওষুধ যা মাল্টিপল সেক্লরোসিস বা মেরুদ-ের আঘাত ও রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পেশির ব্যথা, সংকোচন এবং জটিল চিকিৎসার জন্য নির্দেশিত।

এটি যুক্তরাষ্ট্রের এফডিএ অনুমোদিত বেক্সিমকোর নবম এএনডিএ, যা শিগগিরই বাজারজাত করা হবে ।

আইকিউভিআ নিরীক্ষিত রিপোর্ট সূত্রে, যুক্তরাষ্ট্রের বাজারে বর্তমানে ৯টি কোম্পানি ব্যাকলোফেন বাজারজাত করছে এবং ২০২০ সালে বেকলোফেন-এর মোট বাজার ছিল প্রায় ১১০ মিলিয়ন ডলারের।

বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব নাজমুল হাসান এমপি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে বেকলোফেনের অনুমোদন পেয়ে আমরা আনন্দিত। আমাদের প্রত্যাশা এই বহুল প্রচলিত ওষুধটি বাজারজাতকরণের মাধ্যমে আমরা রোগীদের যথাযথ চিকিৎসার পাশাপাশি নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হব।’ বিজ্ঞপ্তি