স্ত্রীর অসুস্থতায় দোয়া চেয়েছেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি অসুস্থ জানিয়ে নারায়ণগঞ্জবাসী ও দেশ-বিদেশের সবার কাছে রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন শামীম ওসমান।

গতকাল সোমবার দুপুরে শামীম ওসমান বলেন, এই মুহূর্তে প্রিয় নারায়ণগঞ্জবাসীসহ  দেশ-বিদেশে যে যেখানে আছেন, সবার কাছে দোয়া চাচ্ছি ‘লিপি’র জন্য। সবাই আল্লাহর দরবারে দোয়া করবেন, দয়াময় যেন দ্রুত সুস্থ করে দেন আমার স্ত্রীকে।

তবে, প্রভাবশালী রাজনৈতিক পরিবারের বধূ নিজের স্ত্রীর রোগ সম্পর্কে বিস্তারিত বলেননি শামীম ওসমান। তিনি বলেন, ‘এমআরআই করলে জানা যাবে কী সমস্যা।’ গত বছরের সেপ্টেম্বের ও অক্টোবর মাসেও সালমা ওসমান লিপি অসুস্থ ছিলেন বেশ কিছুদিন।