টোকিও অলিম্পিকের দ্বিতীয় রাউন্ডে রোমান সানা

টোকিও অলিম্পিকে ব্যক্তিগত রিকার্ভের প্রথম রাউন্ডে গ্রেট ব্রিটেনের টম হলকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন বাংলাদেশের আর্চার রোমান সানা।

মঙ্গলবার গেমসের চতুর্থ দিনে ছেলেদের রিকার্ভ এককের প্রথম রাউন্ডে হলকে ৭-৩ সেট পয়েন্টে হারান ২৬ বছর বয়সী রোমান। নিজের ১৫টি তীরের মধ্যে ৬টিতেই পূর্ণ ১০ পয়েন্ট স্কোর করে শেষ ৩২-এ জায়গা করে নেন তিনি।

রোমান এখন পাখির চোখ করছেন সেরা ১৬-কে। দ্বিতীয় রাউন্ডে তাকে খেলতে হচ্ছে কানাডার ক্রিসপিন ডুয়েনাসের বিপক্ষে।

বাংলাদেশ সময় ১১.১০ মিনিটে শুরু হয়েছে এই লড়াই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রোমান-ডুয়েনাসের লড়াইটি ৪-৪ সেট পয়েন্টে সমতায় রয়েছে।