মুন্সিগঞ্জে শফিউল বারী বাবুর স্মরণে দোয়া ও তবারক বিতরণ

মুন্সিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের পাশাপাশি মাস্ক ও তবারক বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১২ টায় শফিউল বারী বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয়। বাবু শ্রীনগর উপজেলার দামলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-১( শ্রীনগর-সিরাজদিখান) আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা মীর সরফত আলী সপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহিদুল কবির।

স্বেচ্ছাসেবক দল মুন্সিগঞ্জ জেলা কমিটির সহসভাপতি কে এম রাজিব এর সভাপতিত্বে ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য মো. জসিম মোল্লার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাসুম খাঁন ডালু, শ্রীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমেল লস্কর, শ্রীনগর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সিদ্দিকুর রহমান মন্টু, স্বেচ্ছাসেবক দল মুন্সিগঞ্জ জেলা সহসভাপতি একে আজাদ, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক  শামসুল ইসলাম,  শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক শফিক মোড়ল, বীরতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইস্রাফিল হোসেন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক শহিদুল ইসলাম বাবু, আরিফুল ইসলাম বুলেট, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি রিমন হোসেন, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জহিরুল ইসলাম বাদশা, যুগ্ম আহ্বায়ক শিশির চৌধুরী আরিফ, শ্রীনগর কলেজ ছাত্রদলের সদস্যসচিব ইমন হাসান,  মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য মতি শেখ, সেলিম ভূঁইয়া, সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের ফাহাদ আলম, শ্রীনগরের আলম ব্যাপারী, এনায়েত হোসেন, যুবদলের রনি, বাবু, কামরুজ্জামান, হাবিবুর রহমান হাবু, বক্কর, সৈকত , ছাত্রদলের আসাদুজ্জামান বাবু, শাহাবুদ্দিন রাকিব, নাদিম প্রমুখ।