অনলাইনে প্রিমিয়াম আদায়

নগদের সঙ্গে জীবন বীমা

সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিনে গত মঙ্গলবার অনলাইনে প্রিমিয়াম আদায়ের সুবিধার্থে জীবন বীমা করপোরেশনের জীবন সভাকক্ষে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর সঙ্গে জীবন বীমা করপোরেশনের  চুক্তি স্বাক্ষর হয়।  অনুষ্ঠানে জীবন বীমা করপোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান, সরকারের সাবেক সচিব মো. মাকসুদুল হাসান খান, জীবন বীমা করপোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর মো. জহুরুল হক (অতিরিক্ত সচিব), ‘নগদ’-এর সিইও রাহেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জীবন বীমার প্রিমিয়াম ‘নগদ’-এর মাধ্যমে পরিশোধের জন্য সবাইকে অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তি