বিশ্বে করোনা সংক্রমণে নতুন করে আরও প্রায় ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৫ লাখ ৭৮ হাজার ৯১৫ জন। এক দিনের ব্যবধানে বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গেছে। এর আগে গত ১৬ জুন এক দিনে সাড়ে ৯ হাজার মৃত্যু দেখেছিল বিশ্ব।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার ৪৩১। এর মধ্যে মারা গেছে ৪১ লাখ ৯৩ হাজার ১০০ জন। তবে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৭ কোটি ৭৬ লাখ ৬১ হাজার ৩৭২ জন। বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে এই প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার ৯২৩ জনের। এদের মধ্যে মারা গেছে ৬ লাখ ২৭ হাজার ৩৫১ জন। আর সুস্থ হয়েছে ২ কোটি ৯৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জন।
এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৪১১ জন। এদের মধ্যে মারা গেছে ৪ লাখ ২২ হাজার ৫৪ জন। তবে ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩ কোটি ৬ লাখ ৫৫ হাজার ৩৯০ জন।
তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫১ হাজার ৯০৬ জনে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৭ লাখ ৪৯ হাজার ৭৩। তবে সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৮৪ লাখ ৬৬ হাজার ৮২২ জন।
তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ৭২ হাজার ৮১২। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৫৫ হাজার ৩৮০ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৫৫ লাখ ২৬ হাজার ৯৫০ জন।
এদিকে ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ২৬ হাজার ১১৫। এর মধ্যে মারা গেছে ১ লাখ ১১ হাজার ৬৯৫ জন। দেশটিতে ইতিমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৫৬ লাখ ৮২ হাজার ৯৭০ জন।