স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৪০%

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের নিট মুনাফা চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ৪০ শতাংশ বেড়েছে। এ সময় কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭৩ পয়সা, যা আগের বছরে একই সময়ে ছিল ৫২ পয়সা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ইপিএস হয় ৬৭ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২২ শতাংশ বেশি। আর দুই প্রান্তিক মিলিয়ে চলতি প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৪০ পয়সা, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ৩১ শতাংশ বেশি।