ব্র্যাক ব্যাংক ‘উদ্যোক্তা ১০১’ বিজয়ীদের নাম ঘোষণা

ব্যাংক খাতে দেশের প্রথম এসএমই এক্সিলারেটর প্রোগ্রাম ‘উদ্যোক্তা ১০১’-এর প্রথম ব্যাচের তিন বিজয়ীর নাম ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক। বিজয়ীরা হলেন ফারহানা রহমান (স্বত্বাধিকারী, ডিভা’স ওয়ার্ল্ড), মিশা মাহজাবীন (সিইও, হেলদি বেঙ্গল) এবং খালেদা সুলতানা (সিইও, জুটমার্ট)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে গত এপ্রিলে চালু হয় এই প্রোগ্রাম।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আবদুল মোমেন বলেন, দেশে পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখা তরুণদের সঙ্গে ব্র্যাক ব্যাংকের আরও সমন্বয় তৈরি করতে পেরে আমরা গর্বিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমরা বাংলাদেশের এসএমই, বিশেষ করে নারী উদ্যোক্তাদের উন্নয়নের শীর্ষ অংশীদার হওয়ার প্রত্যাশা রাখি। বিজ্ঞপ্তি